শিরোনাম
গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩ ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে পূজামণ্ডপ, প্রশাসনের নানা প্রস্তুতি

আওয়ামী লীগের উন্নয়ন ছিল ১০ টাকার, চুরি ১ হাজার টাকার: ইন্জিনিয়ার নাজমুল হুদা

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ০১ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : 7:02 pm

আওয়ামী লীগের উন্নয়ন ছিল ১০ টাকার, চুরি ১ হাজার টাকার: ইন্জিনিয়ার নাজমুল হুদা

আওয়ামী লীগ উন্নয়নের চেয়ে বিদেশে টাকা পাচার বেশি করেছে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার। রোববার (০১ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দাতিয়ারা এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। বিএনপি নেতা নাজমুল হুদা খন্দকার আগামী সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসন থেকে দলের মনোনয়ন প্রত্যাশী।

নাজমুল হুদা বলেন, বিগত সরকার উন্নয়ন করেছে ১০ টাকার, আর চুরি করেছে ১ হাজার টাকার। চোরদের উন্নয়নের কথা বলে লাভ নেই। কারণ তারা উন্নয়নের চেয়ে বিদেশে টাকা পাচার করেছে বেশি। আর আমরা যদি ১০ টাকা পাই, ১০ টাকারই উন্নয়ন করব। এখানেই তাদের সঙ্গে আমাদের পার্থক্য থাকবে।

কসবা-আখাউড়ায় মাদকের ভয়াবহতার কথা উল্লেখ করে তিনি বলেন, যুব সমাজ প্রায় ধ্বংসের পথে। যুব সমাজকে রক্ষা করতে হলে মাদক চোরাচালানের সকল পন্থাগুলো বন্ধ করে দিতে হবে। আমি কসবা-আখাউড়া থেকে মাদক চিরতরে নির্মূল করতে চাই। এক্ষেত্রে সর্বপ্রথম সীমান্তবর্তী বাসিন্দাদের পুনর্বাসন এবং তাদের কর্মসংস্থানের উদ্যোগ নেব।

নাজমুল হুদা আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন- দলের কেউ অপকর্ম করলে দলে তার ঠাঁই হবে না। কসবা-আখাউড়ায় যদি বিএনপি কিংবা অঙ্গসংগঠনের কেউ মাদক চোরাচালান বা অন্য কোনো অপকর্মে জড়ায়, তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেবে দল।

 

Facebook Comments Box

Posted ৭:০২ পিএম | রবিবার, ০১ জুন ২০২৫

The Daily Sarod |