ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 8:49 pm
ভারতের জনপ্রিয় ক্রিকেট আসর আইপিএল নিলামে উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের পর অবিক্রীত থেকে গেছেন পেসার মোস্তাফিজুর রহমানও। ১ কোটি রুপি ভিত্তি মূল্যের বাঁহাতি পেসারকে নিতে কেউ আগ্রহ দেখায়নি।
২০১৬ সালে আইপিএল অভিষেকেই বাজিমাত করেছিলেন মোস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে রেখেছিলেন বড় ভূমিকা।
আসরের সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারও পান তিনি।
২০১৭ সালে আবারো হায়দরাবাদে খেলেন মোস্তাফিজ। ২০১৮ সালে খেলেন মুম্বাই ইন্ডিয়ান্সে। তবে প্রথম আসরের মতো আলো কাড়তে পারেননি আর।
২০১৬ আইপিএল খেলে ফেরার পরই চোটে পড়েছিলেন মোস্তাফিজ। সেই চোট থেকে সেরে ওঠে আর চেনা ছন্দে দেখা যায়নি কাটার মাস্টারকে।
চোট প্রবণতার কারণেই ২০১৯ আইপিএল আসরের খেলার জন্য মোস্তাফিজকে ছাড়পত্র দেয়নি বিসিবি। ২০২০ আইপিএলে খেলতে ছাড়পত্র দিলেও দল পেলেন না।
অবশ্য মোস্তাফিজের সাম্প্রতিক যে ফর্ম, তাতে দল পেলেই বরং সেটি হতো বেশি আলোচিত ঘটনা।
Posted ৮:৪৯ পিএম | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya