ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 7:13 pm
ভারতের আইপিএল নিলামে দল পাননি বাংলাদেশ ক্রিকেট দলের মুশফিকুর রহিম। ২০২০ সালে হতে যাওয়া আইপিএলের নিলাম কলকাতায় বৃহস্পতিবার বসেছে । যে নিলামে অবিক্রীত থেকে গেছেন মুশফিক।
প্রথম দফায় মুশফিক নিলামের জন্য নিজের নাম নিবন্ধন করেননি।
তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের ভিত্তিতে নাম ওঠে মুশফিকের। উইকেটরক্ষক ক্যাটাগরিতে বাংলাদেশি তারকার ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি। তবে নিলামে তাকে নেওয়ার ব্যাপারে কেউ আগ্রহ দেখায়নি।
মোট ৩৩৮ জন ক্রিকেটারের নাম উঠেছে এবারের নিলামে। যার মধ্যে ৭৩ জন ক্রিকেটার সুযোগ পাবেন বিভিন্ন দলে। এর মধ্যে বিদেশি ক্রিকেটার ২৯ জন।
বাংলাদেশ থেকে মুশফিক ছাড়াও নাম উঠেছিল আরো ৪ জনের। তারা হলেন- অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াল, সাব্বির রহমান, পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও পেসার মোস্তাফিজুর রহমান। এখনো পর্যন্ত তাদের কেউই দল পাননি।
Posted ৭:১৩ পিএম | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya