শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

আইপিএলের মতো বিশ্বকাপের ফরম্যাট চান কোহলি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ১২ জুলাই ২০১৯   সর্বশেষ আপডেট : 11:29 am

আইপিএলের মতো বিশ্বকাপের ফরম্যাট চান কোহলি

তারকা ঠাসা দল নিয়েও এবারের বিশ্বকাপের সেমি-ফাইনাল থেকে ছিটকে গেছে ভারত। ফাইনালে উঠতে না পারার হতাশা লুকাতে পারছেন দলটির খেলোয়াড়-সমর্থকরা। হেরে যাওয়ার পর বিশ্বকাপের বর্তমান ফরম্যাট নিয়ে প্রশ্ন তুলেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। তার মতে, পয়েন্ট টেবিলের শীর্ষের দলকে ফাইনালে ওঠার লড়াইয়ে আর একটা সুযোগ দেওয়া উচিত। অর্থাৎ আইপিএলের মতোই এবার বিশ্বকাপের সূচি চান তিনি।

আইপিএলে যেমনটা হয়ে থাকে, লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের প্রথম চার দল কোয়ালিফায়ারে খেলে। এক ও দুই নম্বর দল প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়। তৃতীয় ও চতুর্থ দল মুখোমুখি হয় এলিমিনেটরে। প্রথম কোয়ালিফায়ারের জয়ী দল সরাসরি ফাইনালে চলে যায়। কিন্তু যে দল হেরে যায় তারা আরও একটা সুযোগ পায়। এলিমিনেটরের জয়ী দলের সঙ্গে মুখোমুখি হয় প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল।

এবারের বিশ্বকাপে লিগ পর্বে পয়েন্ট টেবিলের এক নম্বর দল হয়ে সেমি-ফাইনালে ওঠে ভারত। কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডে গত বুধবার সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে বিদায় নেয় কোহলির দল।

গ্রুপ পর্বে এত ভালো পারফর্ম করেও শেষ চারে হেরে বিশ্বকাপ থেকে ভারতের ছিটকে যাওয়া মেনে নিতে পারছেন না অনেকে। এমন বিদায়ে হতাশ কোহলিও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোহলিকে প্রশ্ন করা হয়েছিল, বিশ্বকাপের ফরম্যাট আইপিএলের মতো চান কি না?

জবাবে টিম ইন্ডিয়ার অধিনায়ক বলেন, “হয়তো, যদি পয়েন্ট তালিকার এক নম্বরে থাকার কোনো গুরুত্ব থাকে। সেমিতে হারলেই বিদায়। আমার মনে হয় এই বিষয়টি এবার বিবেচনা করা উচিত। বিশেষ করে বিশ্বকাপের মতো টুর্নামেন্টে। এটা খুব ভালো একটা পয়েন্ট। তবে আমি জানি না কি বাস্তবায়ন হতে যাচ্ছে।”

“টেবিলে আপনি এক নম্বর দল হিসেবে শেষ করবেন। আর তারপর একটা দিনে অল্প সময়ের খারাপ ক্রিকেট আপনাকে গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে দেবে।কিন্তু কিছু করার নেই এটাই তোমাকে মেনে নিতে হবে।”

বিশ্বকাপের পরের আসর হবে ভারতের মাটিতেই, ২০২৩ সালে।

Facebook Comments Box

Posted ১১:২৯ এএম | শুক্রবার, ১২ জুলাই ২০১৯

The Daily Sarod |