শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

আইনমন্ত্রীর নেই কোন ফেসবুক অ্যাকাউন্ট, ছড়ানো হচ্ছে ‘ভুয়া’ আইডি

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ০৭ জুন ২০২৩   সর্বশেষ আপডেট : 10:42 pm

আইনমন্ত্রীর নেই কোন ফেসবুক অ্যাকাউন্ট, ছড়ানো হচ্ছে ‘ভুয়া’ আইডি

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি’র নামে একাধিক ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে। এসব আইডির মাধ্যমে বিভিন্নজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট বা ম্যাসেজ পাঠিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। অসৎ উদ্দেশ্য হাসিল করতে কে বা কারা এসব করছে।

মন্ত্রীর ব্যক্তিগত সহকারি মোহাম্মদ আলাউদ্দিন বাবু এসব বিষয় উল্লেখ করে গত ৪ জানুয়ারি ঢাকার গুলশান থানায় সাধারন ডায়রি (জিডি) করেছেন বলে জানান।

আলাউদ্দিন বাবু বুধবার দুপুরে এ সংক্রান্ত বিষয়াদি লিখে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি ‘সতর্কবার্তা’ পোস্ট দিয়েছেন। পরে মন্ত্রীর সংসদীয় এলাকার নেতা-কর্মীরাও সতর্কবার্তাটি ফেসবুকে শেয়ার করেন।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়, মন্ত্রী মহোদয়ের কোনো ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামসহ এ জাতীয় কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বা আইডি নেই। তার নামে খোলা সকল সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ফেসবুক আইডি ভুয়া। এসব ভুয়া ফেসবুক আইডির ফ্রেন্ড রিকোয়েস্টে সাড়া না দেওয়ার জন্য এবং এসব আইডির মাধ্যমে কেউ প্রতারিত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে সকলকে অনুরোধ করা হলো।

Facebook Comments Box

Posted ১০:৪২ পিএম | বুধবার, ০৭ জুন ২০২৩

The Daily Sarod |