আইওএস ৯ চালিত ডিভাইসে আপডেট সরবরাহ করবে না টুইটার

সরোদ অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ২৫ অগাস্ট ২০১৮   সর্বশেষ আপডেট : 2:24 pm

আইওএস ৯ চালিত ডিভাইসে আপডেট সরবরাহ করবে না টুইটার

আইওএস ৯ কিংবা তার চেয়েও পুরনো অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসগুলোতে আপডেট সরবরাহ বন্ধ করে দিচ্ছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। টেক ক্রাঞ্চের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে গেজেটস নাউ।
টুইটার অ্যাপের আপডেট টেক্সট মেসেজে বলা হয়েছে, আইওএস ১০ থেকে শুরু করে পরবর্তী ভার্সনগুলোর ব্যবহারকারীরা নিয়মিত আপডেট পাবেন। এতে সব ব্যবহারকারীর সর্বশেষ টুইটার অ্যাপ ব্যবহার নিশ্চিত হবে।
অবশ্য এখন পর্যন্ত আইফোন ৪, ৫ এবং ৬ এ আপডেট অব্যাহত রেখেছে টুইটার। অল্প কিছুদিনের মধ্যেই এই ফোনগুলোর জন্য আপডেট সরবরাহ বন্ধ হতে পারে। ফলে ভাইরাস আক্রমণ শনাক্ত এবং তা থেকে ডিভাইসকে মুক্ত রাখতে স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে না মাইক্রোব্লগিং সাইটটি। এতে ব্যবহারকারীদের ডিভাইস হুমকির মুখে পড়বে।
বর্তমানে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এমন কাজ করছে। নিজেদের সুবিধার্থে নির্দিষ্ট সীমা পর্যন্ত আপডেট বন্ধ করে দিয়েছে তারা। এই তালিকায় রয়েছে লিংকডইন এবং স্ন্যাপচ্যাট।
সূত্র: গেজেটস নাউ

Facebook Comments Box

Posted ২:২৪ পিএম | শনিবার, ২৫ অগাস্ট ২০১৮

The Daily Sarod |