শিরোনাম
গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩ ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে পূজামণ্ডপ, প্রশাসনের নানা প্রস্তুতি
নবীনগরে বিএনপির মনোনীত প্রার্থী

অ্যাডভোকেট মান্নানের নির্বাচনী জনসমাবেশ জনসমুদ্রে পরিণত

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ২২ নভেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : 1:08 pm

অ্যাডভোকেট মান্নানের নির্বাচনী জনসমাবেশ জনসমুদ্রে পরিণত

নবীনগরে বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে জনসমাবেশ আনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শনিবার (২৩ নভেম্বর) বিকেলে নবীনগর হাইস্কুল মাঠে নবীনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজিত জনসমাবেশে নবীনগর পৌর বিএনপির সভাপতি মো: উবাদুল হকে লিটনের সভাপতিত্বে ও নবীনগনর পৌর বিএনপির সাধারণ সম্পাদন মোঃ মাসুদ রানা ও নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর সঞ্চালনায় প্রধান অতিথি এম এ মান্নান বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপানাদের ভোটে নির্বাচিত হলে নবীনগর থেকে চঁদাবাজি, সন্ত্রাসী, বন্ধ করব।
বালির মহাল ইজা রা বন্ধ করব। নবীনগর থেকে ঢাকা, নবীনগর থেকে আশুগঞ্জ রাস্তার কাজ তারাতারি শেষ করার কার্যকারী পদক্ষেপ গ্রহন করবো। তিনি মনোনয়ন বঞ্চিত নেতারকে বলেন আমি মান্নাকে নয় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আমরা সকলে এক হয়ে নবীনগর থেকে ধানের শীষকে জয় করিয়ে বিএনপিকে শক্তি সালী করবো।
এই সময় আরো বক্তব্য রাখেন, নবীনগর উপজেলা বিএনপির সহ সভাপতি ও বড়াইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল বাসার, বিএনপি সহ সভাপতি ও নবীনগর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান এসকে হেলাল,শিবপুর ইউনিয়নের চেয়াম্যার এম আর মজিব, উপজেলা বিএনপির সহ সভাপতি গোলাম হোসেন টিটু উপজেলা মহিলা দলের আহবায়ক প্রফেসর নাইলা ইসলাম। জনসমাবেশে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএপির, পৌর বিএনপি, ছাত্র দল, যুবদল নেতা কর্মীরা।

Facebook Comments Box

Posted ১০:০৮ পিএম | শনিবার, ২২ নভেম্বর ২০২৫

The Daily Sarod |