শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

অষ্টম শ্রেণির ছাত্রের প্রেম, বিয়ে করতে না পেরে আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 12:54 am

অষ্টম শ্রেণির ছাত্রের প্রেম, বিয়ে করতে না পেরে আত্মহত্যা

বরগুনার তালতলী উপজেলায় পছন্দের মেয়েকে বিয়ে করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছে আবদুল্লাহ নামে এক অষ্টম শ্রেণির ছাত্র।রোববার উপজেলার লালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আবদুল্লাহ ওই উপজেলার লালুপাড়া গ্রামের মনির হোসেনের ছেলে। সে লাউপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল্লাহ ওই স্কুলের এক ছাত্রীর সঙ্গে প্রেমে জড়িয়ে পরে। ওই মেয়েকে বিয়ের জন্য বাবা ও মাকে চাপ প্রয়োগ করে আবদুল্লাহ। কিন্তু বাবা ও মা ওই মেয়েকে বিয়ে করাতে রাজি হয়নি। রোববার এরই জেরে মা-বাবার সঙ্গে অভিমান করে আবদুল্লাহ বিষপান করে।

স্বজনরা দ্রুত উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্কুলছাত্রের মৃত্যু ঘোষণা করেন।

ওই স্কুল ছাত্রের নানা আবদুর রাজ্জাক কেরানী বলেন, বিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়েকে বিয়ে করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. মোস্তাফিজুর রহমান বলেন, হাসপাতালে আনার পূর্বেই আবদুল্লাহর মৃত্যু হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তালতলী থানার তাই তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

Facebook Comments Box

Posted ১২:৫৪ এএম | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |