শিরোনাম
পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা: তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি জালশুকার আমিনুল হকের মৃত্যুতে দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন ৫ সেপ্টেম্বর, সুষ্ঠু ভোটের আশ্বাস কমিশনের ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংকের বিশেষ সাধারণ সভা, চেয়ারম্যান জহিরুল ইসলাম ‘প্রয়াস’ থেকে পালিয়েছে ৪০ রোগী, মৃত্যুর ঘটনায় নেই মামলা কসবায় নিখোঁজের দুই দিন পর ডোবায় আ. লীগ নেতার লাশ সরাইলে মাদ্রাসা ও মসজিদের জায়গা অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন প্রধানমন্ত্রীর দিল্লি সফর এখনও চূড়ান্ত হয়নি মন্ত্রী-প্রতিমন্ত্রীর শপথ নিলেন আরও ৬ জন দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

অভিনয় থেকে রাজনীতিতে এসে থালাপতি বিজয়ের বাজিমাত

বিনোদন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ০৫ মে ২০২৬   সর্বশেষ আপডেট : 11:03 am

অভিনয় থেকে রাজনীতিতে এসে থালাপতি বিজয়ের বাজিমাত

অভিনয় জগত থেকে রাজনীতিতে এসে প্রথমবারেই বাজিমাত করলেন ভারতের তামিল চলচ্চিত্রের নায়ক থালাপতি বিজয়। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ১০৭ আসনে জিতে অন্য সব দলের চেয়ে এগিয়ে আছে থালাপতির দল তামিলাগা ভেটরি কাজগম (টিভিকে)। তবে সরকার গঠনে প্রয়োজনীয় ১১৮ থেকে ১১ আসন কম পেয়েছে তাঁর দল।
তামিলনাড়ুর ৬০ বছরের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন মোড় নিয়ে এসেছে এই নির্বাচন। তবে ২৩৪ আসনের বিধানসভায় ১১৮ আসনের ম্যাজিক ফিগার স্পর্শ করতে না পারায় রাজ্য এখন ‘ঝুলন্ত বিধানসভার’ দিকে যাচ্ছে।
বিজয়ের সামনে এখন কী বিকল্প?
একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও বিজয় এখন কিংমেকার এবং সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছেন। ১১৮ পূর্ণ করতে তাঁর প্রয়োজন আরও ১১ আসন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয়ের সামনে দুটি প্রধান পথ খোলা রয়েছে।
প্রথমত, ছোট দলগুলোর সঙ্গে জোট গঠন। এবারের নির্বাচনে কংগ্রেস, সিপিআই, পিএমকে এবং ডিএমডিকের মতো দলগুলো কয়েকটি করে আসন পেয়েছে।
দ্বিতীয় বিকল্প হলো এআইএডিএমকে-এর সমর্থন নেওয়া। ভোটের অর্ধেক সময় পর্যন্ত এআইএডিএমকে দ্বিতীয় অবস্থানে থাকলেও পরে তারা তৃতীয় স্থানে নেমে যায়। বিজয়ের সঙ্গে তাদের অলিখিত সমঝোতা আগে থেকেই ছিল বলে রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে। তবে এখানে বড় বাধা হলো বিজেপি। বিজয় শুরু থেকেই বিজেপির সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখতে নারাজ। ফলে এআইএডিএমকে যদি বিজয়কে সমর্থন করতে চায়, তবে তাদের এনডিএ জোট ত্যাগ করতে হতে পারে।

Facebook Comments Box

Posted ১১:০৩ এএম | মঙ্গলবার, ০৫ মে ২০২৬

The Daily Sarod |