শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

অবসরে এখনই যাচ্ছেন না মাশরাফী

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ১৭ অগাস্ট ২০১৯   সর্বশেষ আপডেট : 8:59 pm

অবসরে এখনই যাচ্ছেন না মাশরাফী

জিম্বাবুয়ের বিপক্ষে মাশরাফীর অবসর নিয়ে যে গুঞ্জন বা আলোচনা, সেটি আপাতত তুলে রাখতে হচ্ছে। কেননা এখনই জিম্বাবুয়ের বিপক্ষে অবসর নেওয়ার কোন ভাবনা নেই মাশরাফীর। অবসর প্রশ্নে দুই মাস সময় চেয়েছেন নড়াইল এক্সপ্রেস।

শনিবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই সংবাদ সম্মেলন যে কোচ ঘোষণার তা অনুমান করা গিয়েছিল আগেই। তবে সংবাদ সম্মেলনের আগে বিসিবি কার্যালয়ে উপস্থিত হন মাশরাফী বিন মোর্ত্তজা।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করেন তিনি। যেখানে জানিয়ে দেন, জিম্বাবুয়ের বিপক্ষে অবসরের ভাবনা নেই তার। পরে সংবাদ সম্মেলনে নতুন কোচ ঘোষণার সঙ্গে মাশরাফীর অবসর নিয়েও নানা আলোচনার অবসান করেন নাজমুল হাসান পাপন।

এফটিপিতে আগামী বছর মে-জুনের আগে বাংলাদেশের কোনো ওয়ানডে নেই। তাই আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পরই মাশরাফীর বিদায় সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছিল বিসিবি। জিম্বাবুয়ের সঙ্গে একটি ওয়ানডে সিরিজ আয়োজন করে তৈরি করা হতো মাশরাফীর বিদায় মঞ্চ।

তবে নাজমুল হাসান পাপন জানালেন, ‘একটা ওয়ানডে জিম্বাবুয়ের সঙ্গে করব কিনা, সেই ব্যাপারে ওকে (মাশরাফী) জিজ্ঞেস করেছিলাম। ও কি মনে করে। ও মনে করে যে এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারবে না। দুই মাস পরে হলে সে সিদ্ধান্ত নিতে পারে যে ওর পরিকল্পনা কি। আমরা বলেছি ঠিক আছে।’

তবে মাশরাফীর কাছ থেকে এদিন বিসিবি সভাপতি শুধু তার অবসর ভাবনা জানতে চেয়েছিলেন তা নয়। মতামত নিয়েছেন কোচের বিষয়েও। বিসিবি সভাপতিই বললেন দুই কারণে এসেছিলেন মাশরাফী।

যার প্রথম কারণ, ‘সাকিবের সঙ্গে আমাদের পরশু দিনের আগের দিন কথা হয়েছে। আমার সঙ্গে ও বসেছিল। ওর সঙ্গে আমি কোচ নিয়ে আলাপ করেছি। যেহেতু সে একজন অধিনায়ক। মাশরাফীও একজন অধিনায়ক, তাকেও তাই জানানো হলো।’

Facebook Comments Box

Posted ৮:৫৯ পিএম | শনিবার, ১৭ অগাস্ট ২০১৯

The Daily Sarod |