শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

অবশেষে বাতিল করা হলো এবারের এশিয়া কাপ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ১০ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 9:46 pm

অবশেষে বাতিল করা হলো এবারের এশিয়া কাপ

অবশেষে বন্ধ ঘোষণা করা হলো এবারের এশিয়া কাপ। চলতি বছরের সেপ্টেম্বর অনুষ্ঠিত হবার কথা ছিল এশিয়া কাপের ১৫তম আসর। আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এসিসি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে পূর্বে সিদ্ধান্ত নেয়া ছিল এবারের আসরটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু ভারত -পাকিস্তানের বৈরিতায় দুবাইয়ে আসরটি হওয়ার কথা ছিল। তবে বিশ্ব জুড়ে করোনা মহামারি এবারের আসরটি আর হবে না বলে ঘোষণা এলো। এসিসি জানিয়েছে, আগামী বছরের সুবিধাজনক সময়ে পরবর্তী আসর আয়োজন করবে তারা।

এর আগে বৃহস্পতিবার ভারতীয় সাবেক অধিনায়ক ও বিসিসিআই এর সভাপতি সৌরভ গাঙ্গুলি দেশটির গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, এ বছরে এশিয়া কাপ হবে না। যদিও নিয়ম অনুযায়ী এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এসিসির সভাপতি নাজমুল হাসান পাপনের। তিনি বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন আছেন। তবে অন্দরমহলের খবর হলো বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারি পরিস্থিতির উন্নতি না হওয়ায় পূর্বেই সিদ্ধান্ত নেয়া হয়েছিল এশিয়া কাপ স্থগিতের।

বৃহস্পতিবার সৌরভ গাঙ্গুলি দেয়া খবরটি চাউর হওয়ার পর শুক্রবার এসিসি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল। সেপ্টেম্বরে এশিয়া কাপ স্থগিত হওয়ায় পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের যে খেলাটি আছে। সেটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। করোনার প্রভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের ঘোষণা এখন সময়ের ব্যাপার। তাই এখন পর্যন্ত ধরা যায় অক্টোবর পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোনো আন্তর্জাতিক ক্রিকেট নেই!

Facebook Comments Box

Posted ৯:৪৬ পিএম | শুক্রবার, ১০ জুলাই ২০২০

The Daily Sarod |