অনিবন্ধিত নিউজ পোর্টাল ও পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 9:02 pm

অনিবন্ধিত নিউজ পোর্টাল ও পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত পেজের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ইয়াসের খান চৌধুরী বলেন, ওয়েব ব্রাউজারের মাধ্যমে পরিচালিত অনলাইন নিউজ পোর্টালের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে পেজ খুলে নিজেদের অনলাইন নিউজ মিডিয়া হিসেবে পরিচয় দেওয়ার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। অনিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ নিয়ে আন্ত:মন্ত্রণালয় বৈঠকে আলোচনা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।
সাংবাদিক নেতাদের কাছ থেকেই সরকার সাংবাদিকের গ্রহণযোগ্য সংজ্ঞা পেতে চায় বলেও জানান তিনি।
টেলিভিশন সাংবাদিকদের ন্যূনতম বেতন কাঠামো
টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের জন্য ন্যূনতম বেতন কাঠামো থাকা উচিত বলেও মন্তব্য করেন তথ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে সরকার কাজ করছে এবং দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ৯:০২ পিএম | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

The Daily Sarod |