শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

অনার্স ১ম বর্ষের ফরম পূরণ শুরু ১৩ মে

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ০৬ মে ২০২৬   সর্বশেষ আপডেট : 8:39 pm

অনার্স ১ম বর্ষের ফরম পূরণ শুরু ১৩ মে

আগামী ১৩ মে থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১১ জুনের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন বর্ষের অনিয়মিত, গ্রেড উন্নয়ন এবং বিশেষ সুবিধাপ্রাপ্ত শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে পূরণ করা আবেদন ফরম সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার পর কলেজ কর্তৃপক্ষ ১৪ মে থেকে ১৫ জুনের মধ্যে তথ্য নিশ্চয়ন সম্পন্ন করবেন।
পরীক্ষার্থীদের ফি দেয়ার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সোনালী সেবা’র মাধ্যমে আগামী ১৭ থেকে ১৮ জুন বিকেল ৪টা পর্যন্ত টাকা জমা দেয়া যাবে। নিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রতি পূর্ণ পত্রের ফি ৩০০ টাকা, ইনকোর্স ফি ৪৫০ টাকা এবং কেন্দ্র ফি ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:৩৯ পিএম | বুধবার, ০৬ মে ২০২৬

The Daily Sarod |