শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

অনলাইনে যেভাবে জানবেন আপনি কোন কেন্দ্রের ভোটার

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 10:27 pm

অনলাইনে যেভাবে জানবেন আপনি কোন কেন্দ্রের ভোটার

রোববার অনুষ্ঠিত হচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। এবার দেশের ৩০০টি আসনে ১০ কোটির বেশি ভোটার পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবেন।

আপনি যদি ভোটার হয়ে থাকেন তাহলে এখনই জেনে নিতে পারেন কোন ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারবেন।
প্রথম ধাপ

অনলাইনে ভোট কেন্দ্রের তথ্য জানতে প্রথমেই services.nidw.gov.bd/voter_center এই ঠিকানায় প্রবেশ করুন।

votter-info-20181227141256

দ্বিতীয় ধাপ

নির্ধারিত ফরমের প্রথম বক্সে জাতীয় পরিচয়পত্রের নাম্বার লিখুন। জাতীয় পরিচয়পত্র না থাকলে ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নাম্বার লিখুন। দ্বিতীয় বক্সে আপনার জন্ম তারিখ লিখুন। এরপর ক্যাপচায় দেখানো ইংরেজি বর্ণ ও সংখ্যা গুলো তৃতীয় বক্সে লিখে ‘ভোটার তথ্য দেখুন’ ট্যাবে ক্লিক করুন।

সঠিক ভাবে সব তথ্য দিয়ে ফরমটি পূরণ করে সাবমিট করার পর ফরমের নিচেই আপনার ভোটার এলাকা, ভোটার নম্বর, ক্রমিক নম্বর, ভোট কেন্দ্র ও এনআইডি নাম্বার দেখতে পাবেন।

সূত্র: জাগো নিউজ

Facebook Comments Box

Posted ১০:২৭ পিএম | বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |