শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

অতিরিক্ত গরম চা পান করলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 7:49 pm

অতিরিক্ত গরম চা পান করলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে

এক কাপ চা শরীরের ক্লান্তি দূর করে। এই চা অতিরিক্ত পান করা কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। আমরা অনেকেই জানি না যে, অতিরিক্ত গরম চা পান করার অভ্যাস ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

ক্যান্সার বিশেষজ্ঞ (এমসিএইচ সার্জিক্যাল অনকোলজিস্ট) ডা. শুভদীপ চক্রবর্তী এ তথ্য জানিয়েছেন।

ডা. চক্রবর্তী বলেন, গরম চা খাদ্যনালিতে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। আর শুধু গরম চা বা কফি নয়, যে কোনো ধরনের পানীয় অতিরিক্ত গরম অবস্থায় পান করলে তা আমাদের খাদ্যনালির অভ্যন্তরের আস্তরণের মারাত্মক ক্ষতি করে। ফলে খাদ্যনালির কোষগুলো ক্রমাগতভাবে নতুন করে জন্মানোর প্রয়োজন হয়।

তিনি বলেন, খাদ্যনালিতে এই মেরামতির পর্যায়েই কোষের ক্যান্সারজনিত রূপান্তর ঘটে, যা খাদ্যনালির ক্যান্সারের দিকে পরিচালিত করে।

তিনি আরও বলেন, অতিরিক্ত গরম পানীয় খাদ্যনালির স্পিঙ্কটার প্রক্রিয়াকে শিথিল করতে পারে এবং অ্যাসিড রিফ্লাক্সের দিকে পরিচালিত করে, যা গ্যাস্ট্রোসফেজিয়াল জংশন বা পাচনতন্ত্রের ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

ক্যান্সারের গবেষণার আন্তর্জাতিক সংস্থার (আইএআরসি) রিপোর্ট অনুযায়ী, ১৪৯ ডিগ্রি ফারেনহাইট বা ৬৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি গরম পানীয় লেভেল ২এ কার্সিনোজেনের সমতুল্য ক্ষতিকর, যা ক্যান্সারের অন্যতম কারণ।

আমেরিকান ক্যান্সার সোসাইটির একদল গবেষক তাদের রিপোর্টে দাবি করেছেন, অতিরিক্ত গরম চা খাওয়ার অভ্যাস কণ্ঠনালির বা গলার ক্যান্সারের ঝুঁকি প্রায় ৯০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে!

উত্তর-পূর্ব ইরানের প্রায় ৫০ হাজার মানুষের উপর এই গবেষণা চালিয়ে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। কণ্ঠনালীর ক্যান্সারে প্রতি বছর ৪ লাখের বেশি মানুষের মৃত্যু হয়। আর গরম চা বা কফি ছাড়াও মাত্রাতিরিক্ত ধূমপান, মদ্যপানের অভ্যাস এই ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

ড. চক্রবর্তী জানান, শুধু ইরানেই নয়, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলিতে বেশির ভাগ মানুষের অভ্যাস ৬৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি গরম চা পান করা।

তার মতে, ৬০ ডিগ্রি সেলসিয়াসের কম উষ্ণ চা খাওয়াটাই স্বাস্থ্যের পক্ষে উপযুক্ত। এই চেয়ে বেশি গরম চা খেলে বাড়বে ক্যান্সারের ঝুঁকি।

তাই চা কফি খাওয়ার আগে খেয়াল রাখবেন যেন অতিরিক্ত গরম না হয়।

Facebook Comments Box

Posted ৭:৪৯ পিএম | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |