শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানিতে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 1:44 pm

অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানিতে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানির ঘটনায় আজ সোমবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের নন্দকুমার দত্ত রোড ও চুড়িহাট্টা শাহী জামে মসজিদ রোড এলাকায় ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশের লক্ষ্যে আগামীকাল (আজ) সোমবার একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে।

এ উপলক্ষে সোমবার বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনসমূহে এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

উল্লেখ্য, সর্বগ্রাসী ওই অগ্নিকাণ্ডে বেশ লোকের প্রাণহানি ঘটেছে। সরকারি হিসাবে ৬৭ জনের কথা বলা হলেও বেসরকারি হিসাবে ৮১ জনের কথা বলা হয়েছে।

এ ছাড়া বেশ কয়েক জন দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

Facebook Comments Box

Posted ১:৪৪ পিএম | সোমবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |