শিরোনাম
৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার

শিগগিরই পেঁয়াজের দাম ৫০/৬০টাকায় নেমে আসবে: বানিজ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 10:43 pm

শিগগিরই পেঁয়াজের দাম ৫০/৬০টাকায় নেমে আসবে: বানিজ্যমন্ত্রী

পেঁয়াজের দাম শিগগির কমে ৫০ থেকে ৬০ টাকা কেজিতে নেমে আসবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ-কানাডা বাণিজ্য সম্পর্কিত বিষয়ে মতবিনিময় সভা শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে তিনি এ কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, ইতোমধ্যে প্রতিবেশী দেশ ভারতের নাসিকে পেঁয়াজের দাম ৩৬ থেকে ৩৭ রুপিতে নেমে এসেছে। এবার তাদের প্রয়োজনেই তারা পেঁয়াজ রপ্তানি শুরু করবে। এছাড়া ইতোমধ্যে ভারত ছাড়া অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে। এর পাশাপাশি নিজেদের পেঁয়াজ ওঠা শুরু হলে ৫০ থেকে ৬০ টাকায় নেমে আসবে দাম।

বাংলাদেশে সফররত কানাডার সাচকাচোয়ান প্রদেশের কৃষিমন্ত্রী এইচই ডাভিড মারিটের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী।

এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের পেঁয়াজের দাম এবার অনেক বেড়েছে। হয়তো পরো পেঁয়াজ উঠলে সেটা কমে যাবে। কিন্তু দামটা এতটা কমা ঠিক হবে না, যাতে করে কৃষক দাম পায়। ভোক্তার বিষয়টা যেমন নজরে রাখতে হবে, তেমনি কৃষকদের বিষয়টাও দেখতে হবে। ফাইনালি আমরা যদি পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ না হতে পারি, তাহলে আমাদের সমস্যা থেকেই যাবে। আমাদের পেঁয়াজের ঘাটতি আট থেকে নয় লাখ টন। বছরের পর বছর যদি পরের ওপর নির্ভর করতে হয়, তাহলে যখনই ভারত রপ্তানি বন্ধ করে দেবে, তখনই সমস্যা দেখা দেবে। তাই স্বয়ংসম্পূর্ণ হতে হবে। স্বয়ংসম্পূর্ণ হতে হলে কৃষকদের দাম পেতে হবে। দাম না পেলে তারা পেঁয়াজ উৎপাদন করবেন না।

বাজারে দেশি পেঁয়াজ পাওয়া যাচ্ছে তারপরও দাম না কমার কারণ জানতে চাইলে তিনি বলেন, দেশি পেঁয়াজ ফুল স্পিডে এখনও আসেনি। আমি গত ২৪ তারিখে পেঁয়াজ অঞ্চলে গিয়েছিলাম। সেখানে গিয়ে বোঝা গেছে আগামী মাসের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহে ফুল স্পিডে পেঁয়াজ ওঠা শুরু করবে। সে সময়টায় পেঁয়াজের দাম কমবে।

Facebook Comments Box

Posted ১০:৪৩ পিএম | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |