সাজিদুল ইসলাম, সৌদি আরব প্রতিনিধি
প্রিন্ট
সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 9:47 pm
বাংলাদেশের সাথে একযোগে সোমবার সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে এসএসসি পরীক্ষা।
ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এবং ন্যাশনাল কারিক্যুলামে পরিচালিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, জেদ্দা কেন্দ্রে এ বছর অংশগ্রহণ করেছে মোট ৮৬ জন শিক্ষার্থী। এদের মধ্যে ৩৫ জন ছাত্র এবং ৫১ জন ছাত্রী রয়েছে।
বাংলাদেশের সাথে সময়ের পার্থক্যের কারণে স্থানীয় সময় সকাল ৭ ঘটিকায় পরীক্ষা শুরু হয় জেদ্দা কেন্দ্রে।
বোর্ডের নির্দেশ অনুযায়ী প্রশ্নফাঁস সহ অনিয়ম রোধে কড়াকড়ির মাধ্যমে শিক্ষার্থীদেরকে পরীক্ষার আধঘণ্টা আগে হলে প্রবেশ করানো হয়। হলের নিরাপত্তার জন্য মেটাল ডিটেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের দেহতল্লাশি করে হলে প্রবেশ করানো হয়।
বিদ্যালয়ের বাহিরের পরিদর্শক হিসেবে ছিলেন জেদ্দা কনস্যুলেটের প্রথম সচিব (শিক্ষা ও শ্রম) কাজী কে এম সালাহ উদ্দিন। প্রথমদিন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন জেদ্দা কনস্যুলেটের কাউন্সেলর মোহাম্মদ কামরুজ্জামান। কেন্দ্র সচিব এর দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ হামদুর রহমান।
Posted ৯:৪৭ পিএম | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya