শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

অবৈধভাবে ভারত ডুকতে গিয়ে নাইজেরিয়ান আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 9:11 pm

অবৈধভাবে ভারত ডুকতে গিয়ে নাইজেরিয়ান আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢুকতে গিয়ে বিজিবির হাতে আটক হয়েছে এক নাইজেরিয়ান নাগরিক।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার কাজিয়াতলী সীমান্ত এলাকা থেকে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করেন।

আটক নাইজেরিয়ান নাগরিকের নাম গডউইন (৩৪)। তার কাছে পাওয়া পাসপোর্টের নম্বর (A07683723)।

এ ঘটনায় মো. সায়েদ মিয়া (৩৭) নামে এক বাংলাদেশি নাগরিককেও আটক করেছে বিজিবি। আটক সায়েদ কসবা উপজেলার কাজিয়াতলী গ্রামের মৃত জামশেদ মিয়ার ছেলে।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা ওই নাইজেরিয়ান নাগরিককে আটক করেন। তার কাছ থেকে বাংলাদেশি ৬৩ হাজার টাকা, একটি ল্যাপটপ চার্জার, একটি মোবাইল ফোন, একটি বাইবেল, একটি হাতঘড়ি ও দুটি বাংলাদেশি এবং একটি নাইজেরিয়ান সিম কার্ড জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, ওই নাইজেরিয়ান নাগরিক অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন। তার দেয়া তথ্য মতে বাংলাদেশি মানব পাচারকারী দলের সদস্য মো. সায়েদ মিয়াকেও আটক করেছে বিজিবি।

Facebook Comments Box

Posted ৯:১১ পিএম | শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২০

The Daily Sarod |