শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

এবার সেই ডিউকের বিরুদ্ধে রাজমিস্ত্রীর টাকা পাওনার মামলা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০২ ডিসেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 10:36 pm

এবার সেই ডিউকের বিরুদ্ধে রাজমিস্ত্রীর টাকা পাওনার মামলা

ব্রাহ্মণবাড়িয়া শহরের খ্রীষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতালের পরিচালক ডাক্তার ডিউক চৌধুরীর বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে। পাওনা টাকার জন্যে এক রাজমিস্ত্রীর সর্দার বাদী হয়ে সোমবার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এই মামলা করেন।

আদালত মামলাটি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের জন্যে সদর মডেল থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।

এরআগে ১২ই নভেম্বর নওশীন আহমেদ দিয়া(২৯)নামে এক স্কুল শিক্ষিকাকে ‘ভুল চিকিৎসা’ এবং ভুল ইনজেকশন ও ঔষধ প্রয়োগে হত্যার অভিযোগে ডিউক চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় হাসপাতালের অপর ২ চিকিৎসক অরুনেশ্বর পাল অভি ও মোঃ শাহাদাত হোসেন রাসেলও আসামী।

আর এবার ডিউকের হাসপাতাল বিল্ডিংয়ের ঠিকাদার তার পাওনা টাকার জন্যে মামলা করলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার হামিদপুর গ্রামের রাজমিস্ত্রীর সর্দার মো: তরিকুল ইসলাম বাদী হয়ে দায়ের করা এ মামলার অভিযোগে বলা হয় ২০১৫ সালের ৭ইমে ডাক্তার ডিউক চৌধুরীর সঙ্গে তার বিল্ডিং নির্মানের চুক্তি হয়। আন্ডার গ্রাউন্ডয়ের যাবতীয় কাজসহ গ্রাউন্ড ফ্লোর প্রতি বর্গফুট ২৮০ টাকা এবং বাকী প্রতিছাদ ১৭৫ টাকা বর্গফুট হারে কাজ করার চুক্তি হয়। এরপর ২০১৫ সালের ৫ই জুলাই থেকে ২০১৮ সালের ২রা ফেব্রুয়ারী পর্যন্ত ১১তলা দালান নির্মান সম্পন্ন হয়। এতে মো: তরিকুল ইসলাম ১ কোটি টাকা বিল পাওনা হন। এরমধ্যে ডিউক ৯২লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করেন। বাকী সাড়ে ৭লাখ টাকা প্রদান না করে তাকে ঘুরাতে থাকেন।

মামলার বাদী তরিকুল ইসলাম জানান, টাকা চাইলে তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। তাকে পুলিশের ভয় দেখান।

মামলার বাদী পক্ষের আইনজীবি শরীফ উদ্দিন জানান- আদালত মামলাটি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্যে সদর মডেল থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।

Facebook Comments Box

Posted ১০:৩৬ পিএম | সোমবার, ০২ ডিসেম্বর ২০১৯

The Daily Sarod |