স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
সর্বশেষ আপডেট : 6:29 pm
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কচুরিপানার নিচ থেকে রাকিব নামের আড়াই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার সকালের দিকে রুপসদি দক্ষিণ বাজারের পাশে বালিয়াদহ বিল থেকে এই লাশ উদ্ধার করে থানা পুলিশ। রাকিব রুপসদি দক্ষিণ পাড়ার প্রবাসী ফারুক মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ভেলানগর গ্রামের প্রবাসী ফারুক মিয়ার স্ত্রী ভোরে প্রকৃতির ডাকে সারা দিতে শিশু সন্তান রাকিবকে রেখে টয়লেটে যায়। টয়লেট থেকে ফিরে এসে ছেলে রাকিব মিয়াকে খোঁজে পায়নি। তার পরিবার এলাকায় মাইকিং করেন ও সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে পায়নি।
পরে সকাল সাড়ে দশটার দিকে বিলের কচুরিপানার নিচে তার মরদেহ দেখতে পেয়ে গ্রামবাসী তার পরিবারকে খবর দেয়। পরিবারের সদস্যরা গিয়ে তারা গিয়ে লাশ শনাক্ত করে।
এব্যাপারে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান জানান, শিশুর মৃত্যুটি রহস্যজনক। তার মরদেহ সুরতহাল করে জেলা সদর হাসপাতালের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তার তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে আশা করছি।
Posted ৬:২৯ পিএম | বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya