শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি!

ব্রাহ্মণবাড়িয়ায় এবি ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 8:15 pm

ব্রাহ্মণবাড়িয়ায় এবি ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য দেশের শীর্ষস্থানীয় এবি ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাস্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ব্রাহ্মণবাড়িয়া শহরের গভ. মডেল গার্লস হাই স্কুলে ‘এবি স্টুডেন্ট অ্যাকাউন্ট’ শীর্ষক এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকটির রিলেশনসীপ ম্যানেজার মো. শাহনূর আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন স্কুলের সিনিয়র শিক্ষক আব্দুল লতিফ, এবি ব্যাংকের অপারেশন ম্যানেজার আল মাসুদ, সিনিয়র অফিসার ফারজানা খানম ও অফিসার মো. নূর আলম জমাদার।

বক্তারা এবি স্কুল অ্যাকাউন্টের সুবিধার কথা উল্লেখ করে বলেন, মাত্র একশ টাকা দিয়েই শিক্ষার্থীরা এবি ব্যাংকের যে কোনো শাখায় এবি স্টুডেন্ট অ্যাকাউন্ট করতে পারবে। এই অ্যাকাউন্টে জমানো টাকার ওপর ৮ শতাংশ হারে মুনাফা দেয়া হবে শিক্ষার্থীদের। একাউন্ট পরিচালনার কোনো ফি নেই, সম্পূর্ণ খরচ বিহীন ডেবিট কার্ড, এসএমএস, ইন্টারনেট ব্যাংকিং, চেক বই, মোবাইল টপ-আপ সুবিধা ভোগ করতে পারবে শিক্ষার্থীরা।

-সুমন/

Facebook Comments Box

Posted ৮:১৪ পিএম | বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯

The Daily Sarod |