https://www.jac-recruitment.sg/?source=google.com

ডাক্তার না হয়েও করছেন চিকিৎসা, ভুয়া চিকিৎসকের জেল

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯   সর্বশেষ আপডেট : 8:22 pm

ডাক্তার না হয়েও করছেন চিকিৎসা, ভুয়া চিকিৎসকের জেল

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দীপক চন্দ্র দাস নামের এক ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার প্রতাপগঞ্জ সুপার মার্কেটের ‘ঐশি মেডিকেল হল’ নামের একটি ফার্মেসি থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের দশানী গ্রামের সখি চরণ দাসের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম তাকে এই সাজা প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলাম জানান, সাজাপ্রাপ্ত দীপক চন্দ্র দাসের চিকিৎসকের কোন প্রকার সনদ নেই। সে প্রকাশ্যেই একটি ফার্মেসিতে বসে প্রেসক্রিপশনে ডাক্তার লিখে নারী ও শিশু সহ সকল রোগের চিকিৎসা দিয়ে চলেছেন। নূন্যতম এমবিবিএস ছাড়া কেউ প্রেসক্রিপশনে ডাক্তার লিখতে পারেন না।
বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:২২ পিএম | বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯

dainiksarod |