শিরোনাম
ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক

‘হাজিদের চোখ দিয়ে পানি পড়লে, তা সহ্য করা হবে না’

সাজিদুল ইসলাম, সৌদি আরব থেকে-   প্রিন্ট
মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 10:29 pm

‘হাজিদের চোখ দিয়ে পানি পড়লে, তা সহ্য করা হবে না’

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ শেখ মোঃ আব্দুলাহ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন হাজিরা আল্লাহর মেহমান, তাদের চোখ দিয়ে পানি পড়বে এটা সহ্য করা যাবে না, শেখ হাসিনা হাজিদের চোখের পানি দেখবে না।  এই আল্লাহর মেহমানদের চোখে যদি পানি আসে প্রয়োজন হলে পানির বদলে চোখ দিয়ে রক্ত বাহির করে ছাড়ব, এটা কোন অবস্থাতে মেনে নেওয়া যাবে না। এই কঠিন চ্যালেন্স গ্রহন করে পরম করুনাময় আল্লাহ রহমত কামনা করে, যে কোন মূল্যে হজ্বকে অত্যন্ত সুন্দর ও ভাল একটা হজ্ব উপহার দেওয়া আমাদের লক্ষ্য।

সৌদি আরবের মক্কা আওয়ামী ফাউন্ডেশন আয়োজিত মহান ভাষা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রধান অতিথির বক্তবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন ।

মক্কাস্থ আল পহেলা হোটেলের বলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি মোঃ মোজাম্মেল হক সভাপতিত্ব করেন । সাইফুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। পরে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বেলাল পাটোয়ারী।

এতে বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রদূত গোলাম মসিহ্, কাউন্সিলর হজ্ব মাকছুদুর রহমান, হাব এর মহাসচিব শাহাদাত হোসেন তসলিম এবং মক্কা মদিনার আওয়ামীলীগের অঙ্গ সংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসি বাংলাদেশি উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১০:২৯ পিএম | মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |