মেশিনের উপর ভর করে নয়,আওয়ামীলীগ জনগনের ভোটে নির্বাচিত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ৩১ অগাস্ট ২০১৮   সর্বশেষ আপডেট : 6:49 pm

মেশিনের উপর ভর করে নয়,আওয়ামীলীগ জনগনের ভোটে নির্বাচিত

ইভিএম উপর ভর করে নয়, আওয়ামী লীগ সবসময় জনগণের ভোটে নির্বাচিত হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় স্থানীয়দের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়নের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন কথা বলেন যার সাথে সত্যের কোনো মিল নেই। ওনি (ফখরুল) বলেছেন, আমরা মেশিনের (ইভিএম) উপর ভর করেছি। ওনাকে স্মরণ করিয়ে দিতে চাই, আওয়ামী লীগ সবসময় জনগণের ভোটে নির্বাচিত হয়েছে এবং জনগণ প্রত্যক্ষভাবে ভোট দিয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি সবসময় ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছে। আমরা জনগণের উপর ভর করি, জনগণের ভোটে আমরা নির্বাচিত হবো।
এ সময় আইনমন্ত্রীর সাথে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামানসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৬:৪৯ পিএম | শুক্রবার, ৩১ অগাস্ট ২০১৮

dainiksarod |