শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ২২ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 6:06 pm

ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক

ডিসেম্বর মাস ঘিরে সীমান্ত দিয়ে যেন কোনো অবৈধ ব্যক্তিবর্গ বাংলাদেশে প্রবেশ না করতে পারে সেজন্য সীমান্তে বিজিবির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। আজ রোববার (২২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

বিজিবি মহাপরিচালক বলেন, ডিসেম্বরে কোনে অবৈধ এবং বিতর্কিত ব্যক্তি যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, এবং পুশইন ও মাদক যেন ঠেকানো যায়, অস্ত্র-বিস্ফোরক যেন না আসতে পারে; সেজন্য আমি সীমান্ত এলাকাগুলো পরিদর্শন করছি। সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যেন আমরা সেটা নিশ্চিত করতে পারি, সরকারের যে নির্দেশনা সেটা পালন করতে পারি।
তিনি আরও বলেন, স্থানীয় যারা আছেন, আমরা আপনাদেরও সাহায্য চাই, আপনাদের কাছে অনেক তথ্য থাকে। কোনো তথ্য যদি পান কারও যাওয়া বা আসার- এটা আমাদেরকে জানাবেন। বিজিবিকে জানালে সেটা যেন বন্ধ করা যায়, সে ব্যবস্থা নেব।
এ সময় বিজিবি মহাপরিচালকের সঙ্গে বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৬:০৬ পিএম | রবিবার, ২২ নভেম্বর ২০২৬

The Daily Sarod |