অনলাইন ডেস্ক
প্রিন্ট
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট : 9:02 pm
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পাওয়ায় অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি।
রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের নেতৃত্বে নেতৃবৃন্দ রুহুল কবির রিজভীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

এতে জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ রুহুল কবির রিজভীর নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন। একই সঙ্গে তাঁর অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক প্রজ্ঞা বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তাঁরা বলেন, দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, সংহতি ও পারস্পরিক সমন্বয় বজায় রেখে সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত করতে হবে।

এ সময় কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে জেলা বিএনপির নেতৃবৃন্দের এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কে সাংগঠনিক সম্প্রীতি ও ঐক্যের বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করা হয়।
শুভেচ্ছা বিনিময় শেষে নেতৃবৃন্দ অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের সার্বিক সাফল্য কামনা করেন।
Posted ৯:০২ পিএম | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya