শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপদ মৎস্য উৎপাদন ও বাজারজাতকরণে কর্মশালা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: সদর উপজেলাকে ৩-০ গোলে হারাল পৌরসভা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা সভায় সিভিল সার্জনের একি আবদার! নবীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির তদন্ত কমিটি গঠন ৪ ঘণ্টা পর রেল-সড়ক অবরোধ স্থগিত, দাবি না মানলে আবার আন্দোলনের হুঁশিয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশাত্মবোধক গানের আসর কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, ককটেল বিস্ফোরণ

ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপদ মৎস্য উৎপাদন ও বাজারজাতকরণে কর্মশালা

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 7:50 pm

ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপদ মৎস্য উৎপাদন ও বাজারজাতকরণে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপদ মৎস্য ও মৎস্যজাত পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণে টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের পরিচালক মো. আনোয়ার হোসেন। এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমান মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ।
কর্মশালায় জেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, খামার ব্যবস্থাপক ও স্থানীয় মৎস্যচাষিরা অংশ নেন।

কর্মশালায় নিরাপদ মৎস্য ও মৎস্যজাত পণ্য উৎপাদন, পণ্যের গুণগত মান বজায় রাখা, নিরাপদ উপায়ে বাজারজাতকরণ এবং মৎস্য খাতের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় মৎস্য উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণের প্রতিটি পর্যায়ে নিরাপদ ও মানসম্মত পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box

Posted ৭:৫০ পিএম | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

The Daily Sarod |