শিরোনাম
আইনশৃঙ্খলা সভায় সিভিল সার্জনের একি আবদার! নবীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির তদন্ত কমিটি গঠন ৪ ঘণ্টা পর রেল-সড়ক অবরোধ স্থগিত, দাবি না মানলে আবার আন্দোলনের হুঁশিয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশাত্মবোধক গানের আসর কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, ককটেল বিস্ফোরণ ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুটের পরিকল্পনা চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: ভারতীয় এমপি নিশিকান্ত রহমানিয়া জামে মসজিদের পুন:নির্মাণ কাজের উদ্ধোধন

আইনশৃঙ্খলা সভায় সিভিল সার্জনের একি আবদার!

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 8:21 pm

আইনশৃঙ্খলা সভায় সিভিল সার্জনের একি আবদার!

রেল স্টেশনের টিকেট কালোবাজারীদের না ধরার আবদার ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমানের। গতকাল রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এই আবদার রাখেন। তাছাড়া সভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের মিছিল নিয়েও কথা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ।
সভায় জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসাইন আকন্দ বলেন, মিছিলগুলো করে হয়তো দলকে সংগঠিত করার চেষ্টা করছে। এখন তারা মিছিল করার সুযোগ পাচ্ছে। একটা পর্যায়ে জ্বালাও-পোড়াও করার চেষ্টা করবে। হাইওয়েতে গাড়িতে আগুন লাগানো, চোরাগুপ্তা হামলা চালানোর চেষ্টা করবে। সেজন্য পূর্ব সতর্কতা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য আগাম প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন। আইনশৃঙ্খলার অবনতির সম্ভাবনা কিন্তু আমরা উড়িয়ে দিতে পারিনা। তাছাড়া উপজেলা হওয়ার জন্য প্রজ্ঞাপন আসছে। পাল্টাপাল্টি মিছিল মিটিং হচ্ছে। এর মাধ্যমেও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলোও আমাদের প্রিপারেশন রাখা উচিত। আজকে যেমন ট্রেন অবরোধ করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মু. জালাল উদ্দিন ফাহিম বলেন, ওরা যেটা করছে ভয়ের কিছু নেই। টর্চ লাইট নিয়ে ভোরবেলা, সন্ধ্যা বেলা করছে। তার মানে ওদের শক্তি কতোটুকু বুঝতে পারছি।

তিনি আরো বলেন, ইন্টারনাল ইস্যুতে যদি আমাদের শক্তি ও সময় ব্যয় না করতে হয় তাহলে অন্যান্য জরুরি কাজে সময় দিতে পারবো। এ প্রসঙ্গে কসবায় বিপ্লব ও সংহতি দিবসে সংঘর্ষ এবং উপজেলা ও ইউনিয়নের আন্দোলনে অতিরিক্ত ৭০ জন পুলিশ মোতায়েন করতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে সভায় রেল স্টেশনের টিকেট কালোবাজারি নিয়ে কথা হলে সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান বলেন, আমরা যারা দূর থেকে আসা-যাওয়া করি, কালোবাজারী ধরে ফেললে টিকেট পাব কোথায়। তার এ বক্তব্যের পর সভার সঞ্চালক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ আবেগে এ ধরনের কথা না বলার অনুরোধ করেন।

২৫০ শয্যা বিশিষ্ট জেনালেল হাসপাতালের তত্বাবধায়ক রতন কুমার ঢালী দালাল প্রতিরোধে হাসপাতালে মহিলা পুলিশ দেয়ার অনুরোধ করেন।

Facebook Comments Box

Posted ৮:২১ পিএম | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

The Daily Sarod |