শিরোনাম
আইনশৃঙ্খলা সভায় সিভিল সার্জনের একি আবদার! নবীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির তদন্ত কমিটি গঠন ৪ ঘণ্টা পর রেল-সড়ক অবরোধ স্থগিত, দাবি না মানলে আবার আন্দোলনের হুঁশিয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশাত্মবোধক গানের আসর কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, ককটেল বিস্ফোরণ ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুটের পরিকল্পনা চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: ভারতীয় এমপি নিশিকান্ত রহমানিয়া জামে মসজিদের পুন:নির্মাণ কাজের উদ্ধোধন

নবীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 4:22 pm

নবীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত

নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে সুমাইয়া আক্তার (১৭) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবাব (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রুয়াচালা গ্রামের আমির হোসেনের মেয়ে। সে নবীনগর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলো। তার পরিবার নিয়ে নবীনগরের রুসুল্লাবাদ গ্রামে ভাড়াবাড়িতে বসবাস করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল রসুল্লাবাদ থেকে অটোরিকশায় করে কলেজে যাচ্ছিলো সুমাইয়া। পথে নবীনগর বাসস্ট্যান্ডের কাছে অটোরিকশাটির সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় অটোকিশাটি উল্টে গেলে সুমাইয়া নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় অটোরিকশার আরও তিন যাত্রী আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব কান্তি নাথ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতদের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্স রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Posted ৪:২২ পিএম | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

The Daily Sarod |