শিরোনাম
আইনশৃঙ্খলা সভায় সিভিল সার্জনের একি আবদার! নবীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির তদন্ত কমিটি গঠন ৪ ঘণ্টা পর রেল-সড়ক অবরোধ স্থগিত, দাবি না মানলে আবার আন্দোলনের হুঁশিয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশাত্মবোধক গানের আসর কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, ককটেল বিস্ফোরণ ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুটের পরিকল্পনা চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: ভারতীয় এমপি নিশিকান্ত রহমানিয়া জামে মসজিদের পুন:নির্মাণ কাজের উদ্ধোধন

দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 10:50 am

দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা
দেশে ফেরার জন্য নতুন পাাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এই আবেদন করেন বলে খবর দিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে এটিই হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
তবে গত ৫ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের বলেছেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না। ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনা হবে বলে উল্লেখ করেন তিনি।
রয়টার্সের প্রতিবেদন অনুসারে, দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে দেওয়া চিঠিতে হাসিনার লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা লিখেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ আমাদের মক্কেলের বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে বলে জানা গেছে। এমতাবস্থায়, তার জন্য একটি নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি।’
চিঠিতে হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং ‘আন্তর্জাতিক মানবাধিকার সনদগুলোর অধীনে থাকা বাধ্যবাধকতা’ অনুসারে আবেদনগুলো ‘দ্রুততম সময়ে’ নিষ্পত্তি করার অনুরোধ জানানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
তবে এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও দিল্লিতে প্রীতি রহমান ও ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্ররা তাৎক্ষণিকভাবে সাড়া দেননি বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
Facebook Comments Box

Posted ১০:৪৯ এএম | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

The Daily Sarod |