কক্সবাজারে রিসোর্টে অগ্নিদগ্ধ হয়ে ৫ পর্যটকের মৃত্যু

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : 11:27 am

কক্সবাজারে রিসোর্টে অগ্নিদগ্ধ হয়ে ৫ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে পাঁচ পর্যটকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন পাটুয়ারটেক এলাকায় অবস্থিত টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন ৫ পর্যটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, সকাল সাড়ে ৭টায় রিসোর্টটিতে আগুন লাগে। তবে কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box

Posted ১১:২৭ এএম | শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

The Daily Sarod |