শিরোনাম
সিনিয়র অফিসার নেবে সেভ দ্য চিলড্রেন ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত, আরও ৩ জনের মৃত্যু সোনালী ব্যাংক থেকে টাকা চুরির ঘটনায় প্রতিবাদ সভা ও মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় নব যোগদানকারি সিভিল সার্জনকে ফুলেল শুভেচ্ছা ‘নৌকা খুঁজতে গেলে রুমিনের ‘হাঁস’ খেয়ে ফেলব’ ডিসেম্বরে আ. লীগ ফেরার বাতাস শুধু সোশ্যাল মিডিয়া ও ভারতে: সারজিস ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ নেপালে, তিব্বতে বন্যা: মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে হাসনাত ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি না হতে দেয়ার হুঁশিয়ারি কসবায় পুলিশের ধাওয়া খেয়ে গাঁজাবাহী মাইক্রোবাস পুকুরে, মিলল ৯ বস্তা গাঁজা

সোনালী ব্যাংক থেকে টাকা চুরির ঘটনায় প্রতিবাদ সভা ও মানববন্ধন

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 9:05 pm

সোনালী ব্যাংক থেকে টাকা চুরির ঘটনায় প্রতিবাদ সভা ও মানববন্ধন

গত ২৪ আগস্ট সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া কর্পোরেট শাখা থেকে গ্রাহকের ৮ লক্ষ টাকা চুরি হওয়ার ঘটনায় প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স,ব্রাহ্মণবাড়িয়া (এবিবি) এর উদ্যোগে উক্ত কর্মসূচিতে সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি ও জেলা রেজিস্ট্রি অফিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স এর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি শরিফুল হক, সাধারণ সম্পাদক সাখিউর রহমান, সহ-সাধারণ সম্পাদক শহিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সাজিদ মিয়া, জেলা রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আবু হানিফ, সুমন খন্দকার প্রমুখ।
বক্তারা চুরির ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং শাস্তির আওতায় আনার জন্য দাবি জানান। এছাড়া ব্যাংকপাড়ায় টহল পুলিশ মোতায়েনের দাবি জানান।

Facebook Comments Box

Posted ৯:০৫ পিএম | রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

The Daily Sarod |