শিরোনাম
কসবায় ছাত্রদল নেতার বিরুদ্ধে স্কুলশিক্ষিকাকে অপহরণ চেষ্টার অভিযোগ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্তভাবে সহযোগিতা করছে জামায়াত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অনিবন্ধিত নিউজ পোর্টাল ও পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলায় নবাগত পুলিশ সুপারের যোগদান বোয়িংয়ের পর এবার এয়ারবাস কেনার সিদ্ধান্ত সরকারের বাঞ্ছারামপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বন্দুক, গুলি ও ককটেল উদ্ধার একদিনের ক্রিকেটে শচিনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার কোহলির অজ্ঞাত মরদেহ, হত্যাকাণ্ড ও রহস্যময় মৃত্যু নিরাপত্তা প্রশ্নের মুখে বিজয়নগরে দুই পক্ষের দফায়-দফায় সংঘর্ষ, আহত ১৫ শিশু মাহিদা ধর্ষণ-হত্যার বিচার দাবিতে স্বজনদের বিক্ষোভ

প্রকৃতিতে উঁকি দিচ্ছে শরতের শুভ্র সৌন্দর্য

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 12:46 pm

প্রকৃতিতে উঁকি দিচ্ছে শরতের শুভ্র সৌন্দর্য

বর্ষাকে বিদায় জানিয়ে প্রকৃতিতে উঁকি দিচ্ছে শরতের শুভ্র সৌন্দর্য। নীল আকাশে সাদা মেঘের ভেলা, মাঠে মাঠে কাশফুলের দোলায় বদলে যেতে শুরু করেছে বাংলার চিরচেনা প্রকৃতি।
আজ পহেলা ভাদ্র। বাংলা বর্ষপঞ্জির ভাদ্র ও আশ্বিন এই দুই মাস নিয়ে শরৎকাল। শরৎ এলেই বাংলার প্রকৃতিতে দেখা মেলে এক অপূর্ব রূপের। বর্ষার ঘন মেঘ সরে গিয়ে আকাশ হয়ে ওঠে স্বচ্ছ। মাঝে মাঝে সাদা মেঘের দল নীল আকাশে ভেসে বেড়ায়। খোলা মাঠে কাশফুল বাতাসে দুলতে থাকে। প্রকৃতির এই শুভ্র সাজ মানুষের মনেও এনে দেয় প্রশান্তি।
শরতের সঙ্গে কৃষকের জীবনও নিবিড়ভাবে জড়িত। বর্ষার পানি কমে এলে মাঠে বেড়ে ওঠে আমন ধানের চারা। সবুজে ভরে যায় কৃষিজমি। ধানের শিষে দোলা লাগার অপেক্ষায় থাকা কৃষকের মনে তখন জাগে নতুন স্বপ্ন। তাই শরৎ শুধু সৌন্দর্যের ঋতু নয়, এটি কৃষকের কাছে সম্ভাবনা ও প্রত্যাশারও ঋতু।

Facebook Comments Box

Posted ১২:৪৫ পিএম | রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

The Daily Sarod |