স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ২৫ জুলাই ২০১৮
সর্বশেষ আপডেট : 11:33 am
নরসিংদীতে রাস্তায় খোঁড়াখুড়ির কারণে তার কাটা পড়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিটিসিএল’র ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে থেকে ইন্টারনেট সেবা পাচ্ছেন না জেলা শহরের সাড়ে তিনশ গ্রাহক। গ্রাহকদের নিরবিচ্ছন্নি সেবা প্রদানের জন্য বিটিসিএলএ’র পৃথক দুটি সংযোগের তারই একসঙ্গে কাটা পড়েছে।
বিটিসিএল’র ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী প্রকৌশলী (টেলিকম) মো. শামছুল হুদা জানান, গ্রাহকদের সুবিধার্থে আমরা দুটি সংযোগ ব্যবহার করছি। একটি সংযোগ ঢাকা থেকে নরসিংদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া এবং অন্যটি ঢাকা থেকে সিলেট হয়ে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত। একটি সংযোগের সমস্যা হলে অন্যটি দিয়ে ইন্টারনেট সেবা কার্যক্রম স্বাভাবিক রাখা হয়। তিনি আরও জানান, রাস্তার সংস্কার কাজের জন্য গত সোমবার সিলেট হয়ে আসা সংযোগের তারটি এবং গতকাল মঙ্গলবার নরসিংদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত সংযোগের তারটি কাটা পড়েছে। এতে করে গ্রাহকদের ইন্টারনেট সেবা প্রদান কার্যক্রম ব্যবহত হচ্ছে। আমাদের কারিগরী দল বিষয়টি নিয়ে কাজ করছেন, আশা করছি বিকেল নাগাদ ইন্টারনেট সেবা কার্যক্রম স্বাভাবিক হবে।
Posted ১১:৩৩ এএম | বুধবার, ২৫ জুলাই ২০১৮
dainiksarod | Pijush Kanti Acharya