অনলাইন ডেস্ক
প্রিন্ট
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট : 8:19 pm
দেশের তিন জেলায় জনবল নেবে প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটির ফার্ম (লেয়ার/ব্রিডার) বিভাগের ডেপুটি ম্যানেজার পদের জন্য আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, কর্মক্ষমতা বোনাস, বিমা, মুনাফার অংশ, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস পাবেন।
পদসংখ্যা: নির্ধারিত নয়
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৪ থেকে ৩৫ বছর
কর্মস্থল: গাজীপুর, কিশোরগঞ্জ, সিলেট
বেতন: আলোচনা সাপেক্ষে
শিক্ষাগত যোগ্যতা: অ্যানিমেল হাজবেন্ড্রি, ভেটেরিনারি সাইন্সে বিএসসি
অন্যান্য যোগ্যতা: পোল্ট্রি উৎপাদন ব্যবস্থাপনা, তথ্য বিশ্লেষণ ও প্রতিবেদন তৈরিতে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৬ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন
Posted ৮:১৯ পিএম | শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya