রেলওয়ে স্টেশনের প্ল্যাটফরম থেকে গাঁজাসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ২৩ জুলাই ২০১৮   সর্বশেষ আপডেট : 7:51 pm

রেলওয়ে স্টেশনের প্ল্যাটফরম থেকে গাঁজাসহ যুবক  আটক

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফরম থেকে তিন কেজি গাঁজাসহ সোহাগ মিয়া (২৮) নামে এক যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। সোমবার দুপুর পৌনে দুইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের দুই নং প্ল্যাটফরম থেকে স্টেশন পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক সোহাগ জেলার সদর উপজেলার ভাদুঘর এলাকার আলী হোসেনের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সানাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিকে স্টেশনের দুই নং প্ল্যাটফরমে অভিযান চালানো হয়। এ সময় একটি ট্র্যাভেল ব্যাগে লুকিয়ে রাখা তিন কেজি গাঁজাসহ সোহাগকে আটক করা হয়। এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এর আগে গতকাল রোববার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের দুই নং প্ল্যাটফরমেরর পাশ থেকে একটি সিএনজি অটোরিকশায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করে স্টেশন পুলিশ ফাঁড়ি।

Facebook Comments Box

Posted ৭:৫০ পিএম | সোমবার, ২৩ জুলাই ২০১৮

dainiksarod |