শিরোনাম
সিটি ব্যাংকে চাকরি, আবেদন চলবে ২৮ জুলাই পর্যন্ত দাবানল: স্পেনে জরুরি অবস্থা ঘোষণা, ৬৩ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে ফ্রান্স ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬১৬৫, ভাইভা শুরু ১১ আগস্ট সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ বিজয়নগরে বিজিবির অভিযানে ৬ টন ভারতীয় জিরা উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে বিভিন্ন চোরাই পণ্য উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটে ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি ইউরোপে তিন দেশে দাবানল, উপদ্রুত এলাকা ছাড়ার নির্দেশ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে ভারতীয় চোরাই পণ্য উদ্ধার নৈতিক স্খলনের দায়ে জামায়াত থেকে বহিষ্কার হলেন সাতক্ষীরার সেই এমপি

বিজয়নগরে বিজিবির অভিযানে ৬ টন ভারতীয় জিরা উদ্ধার

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬   সর্বশেষ আপডেট : 8:02 pm

বিজয়নগরে বিজিবির অভিযানে ৬ টন ভারতীয় জিরা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ৬ টন ভারতীয় জিরা উদ্ধার করেছে বিজিবি। আজ শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টায় বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা বিজয়নগরের ইব্রাহিমপুর এলাকায় অভিযান চালিয়ে এ সব জিরা উদ্ধার করে। তবে কাউকে আটক করতে পারেনি বিজিবি। সন্ধ্যায় বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে আনুমানিক ৫ কিলোমিটার অভ্যন্তরে ইব্রাহিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে সিলেট হতে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানে তল্লাশির জন্য থামানো হলে বিজিবি সদস্যদের দেখে গাড়িতে থাকা একজন ব্যক্তি দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ওই কাভার্ড ভ্যানে তল্লাশি করে ৬ টন ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভারতীয় জিরা ও কাভার্ড ভ্যান আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box

Posted ৮:০২ পিএম | শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

The Daily Sarod |