অনলাইন ডেস্ক
প্রিন্ট
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট : 9:16 pm
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৬ হাজার ১৬৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি)।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, গত ৯ এপ্রিল থেকে শুরু হওয়া এ পরীক্ষায় মোট ৬ হাজার ১৬৫ প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের মধ্যে ৪ হাজার ৬৫ জন সাধারণ ক্যাডার, ১ হাজার ৫১৫ জন সাধারণ ও কারিগরি উভয় ক্যাডার এবং ৫৮৫ জন কারিগরি বা পেশাগত ক্যাডার।
বিপিএসসি জানিয়েছে, ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১১ আগস্ট থেকে অনুষ্ঠিত হবে।
বিস্তারিত সময়সূচি যথাসময়ে পত্রিকা ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্য কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।
Posted ৯:১৫ পিএম | শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya