অনলাইন ডেস্ক
প্রিন্ট
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট : 9:20 pm
দাবানল ভয়াবহ রূপ নেয়ায় গতকাল বৃহস্পিতবার (২৩ জুলাই) রাতে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্পেন সরকার৷ ফ্রান্সে দাবানল থেকে বাঁচাতে অন্তত ৬৩ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানল চলছে ইটালিতেও৷
মাদ্রিদ ও পার্শ্ববর্তী আভিলা প্রদেশের জনবসতির জন্য দাবানল বড় ধরনের হুমকি হয়ে দাঁড়ানোয় গতকাল বৃহস্পতিবার রাতে জরুরি অবস্থা ঘোষণা করে স্পেনের সরকার। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা৷
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, একসঙ্গে একাধিক স্থানে আগুন ছড়িয়ে পড়া, প্রতিকূল আবহাওয়া এবং বিভিন্ন সরকারি সংস্থার কাছ থেকে ব্যাপক সম্পদ ও জনবল সংগ্রহ জরুরি হয়ে পড়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ জানিয়েছেন, পর্যটকদের জন্য আকর্ষণীয় এলাকাগুলোর দাবানল মোকাবিলায় সহায়তার জন্য ইউরোপের কয়েকটি দেশ বিমান ও হেলিকপ্টার পাঠাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের নাগরিক সুরক্ষা ব্যবস্থা সক্রিয় করার অনুরোধ জানিয়েছে ফ্রান্স৷ তিনি আরো জানান, ক্রোয়েশিয়া, পর্তুগাল, চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া থেকে সহায়তা আসবে।
সূত্র: ডয়চে ভেলে
Posted ৯:২০ পিএম | শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya