৫ বছরের মাল্টিপল ভিসা চালু করল সংযুক্ত আরব আমিরাত

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬   সর্বশেষ আপডেট : 6:45 pm

৫ বছরের মাল্টিপল ভিসা চালু করল সংযুক্ত আরব আমিরাত

বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য ৫ বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। স্থানীয় কোনো স্পন্সর ছাড়াই এই ভিসার মাধ্যমে একাধিকবার সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ করা যাবে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট ফর আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) বিদেশি পর্যটকদের জন্য এই ভিসার ঘোষণা দিয়েছে।
ভিসার মেয়াদ পাঁচ বছর এবং মেয়াদের মধ্যে একাধিকবার প্রবেশ ও প্রস্থানের সুবিধা থাকবে। তবে শর্ত অনুযায়ী প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থানের সুযোগ থাকবে আমিরাতে।
৫ বছর মেয়াদী মাল্টিপল ভিসা আবেদনের জন্য বৈধ পাসপোর্ট (কমপক্ষে ৬ মাস মেয়াদ থাকতে হবে), স্বাস্থ্য বীমা, কনফার্মড বিমান টিকিট ও ব্যাংক স্টেটমেন্টসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
ব্যাংক হিসাবে কমপক্ষে ৪ হাজার মার্কিন ডলার বা তার সমপরিমাণ অর্থ থাকতে হবে। এই ভিসার জন্য ভিসা ফি, সার্ভিস চার্জ ও জামানতসহ মোট খরচ ৩ হাজার ৭১৩ দিরহাম খরচ হবে।

Facebook Comments Box

Posted ৬:৪৫ পিএম | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

dainiksarod |