শিরোনাম
পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা: তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি জালশুকার আমিনুল হকের মৃত্যুতে দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন ৫ সেপ্টেম্বর, সুষ্ঠু ভোটের আশ্বাস কমিশনের ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংকের বিশেষ সাধারণ সভা, চেয়ারম্যান জহিরুল ইসলাম ‘প্রয়াস’ থেকে পালিয়েছে ৪০ রোগী, মৃত্যুর ঘটনায় নেই মামলা কসবায় নিখোঁজের দুই দিন পর ডোবায় আ. লীগ নেতার লাশ সরাইলে মাদ্রাসা ও মসজিদের জায়গা অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন প্রধানমন্ত্রীর দিল্লি সফর এখনও চূড়ান্ত হয়নি মন্ত্রী-প্রতিমন্ত্রীর শপথ নিলেন আরও ৬ জন দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

কোরবানির পশু নিয়ে বিউটি কনটেস্ট!

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ২৩ মে ২০২৬   সর্বশেষ আপডেট : 11:07 am

কোরবানির পশু নিয়ে বিউটি কনটেস্ট!

মধ্যপ্রাচ্য থেকে পাকিস্তান- কোরবানির পশুকে ঘিরে আয়োজন করা হচ্ছে বিচিত্র সব ‘বিউটি কনটেস্ট’! কোরবানির ঈদ এলেই পাকিস্তানের কিছু জায়গায় শুরু হয় পশুর ‘বিউটি কন্টেস্ট’। সেখানে শুধু সুস্থ বা সবল পশু হলেই চলে না, তাকে হতে হয় সুন্দর এবং আকর্ষণীয়। এ প্রতিযোগিতাগুলোকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকাল রীতিমতো পশুর ‘মেকআপ টিউটোরিয়াল’ প্রকাশ করা হচ্ছে। গয়না পরানো থেকে শুরু করে ক্ষুর পলিশ, বাদ যাচ্ছে না কোন কিছু।
কেবল পাকিস্তান নয়; সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও ওমানেও কোরবানির পশুদের এ সৌন্দর্য প্রতিযোগিতা এখন আভিজাত্যের প্রতীক। প্রতিযোগিতায় অংশ নেয়া একেকটি উট বা দুম্বার দাম হয় আকাশচুম্বী। মাঝে মাঝে পশুদের দাম বিলাসবহুল গাড়ির দামকেও ছাপিয়ে যায়।
তবে দিনশেষে পশুদের সৌন্দর্য প্রতিযোগিতা নিয়ে বিতর্ক থাকলেও, মানুষের আগ্রহ আর অংশগ্রহণ কিন্তু থেমে নেই। কোথাও এটি ঐতিহ্যের অংশ, কোথাও আবার আভিজাত্যের প্রতীক। আবার কোথাওবা এ যেন নির্মল বিনোদনের নির্ভেজাল উৎস। হাজার বছর প্রাচীন ধর্মীয় রীতির প্রতি মানুষের বাড়তি ভালোবাসা।

Facebook Comments Box

Posted ১১:০৭ এএম | শনিবার, ২৩ মে ২০২৬

The Daily Sarod |