শিরোনাম
হাইকোর্টের আদেশে ৯ দিন পর খুলল স্টেডিয়াম মার্কেট অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম হয়তো আমরা ইরানকে উড়িয়ে দেব: ট্রাম্প কসবায় ছাত্রদল নেতার বিরুদ্ধে স্কুলশিক্ষিকাকে অপহরণ চেষ্টার অভিযোগ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্তভাবে সহযোগিতা করছে জামায়াত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অনিবন্ধিত নিউজ পোর্টাল ও পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলায় নবাগত পুলিশ সুপারের যোগদান বোয়িংয়ের পর এবার এয়ারবাস কেনার সিদ্ধান্ত সরকারের বাঞ্ছারামপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বন্দুক, গুলি ও ককটেল উদ্ধার একদিনের ক্রিকেটে শচিনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার কোহলির

আজ কামাখ্যা রঞ্জন ঘোষ-এর দ্বাদশ মৃত্যু বার্ষিকী

আখাউড়া প্রতিনিধি   প্রিন্ট
শুক্রবার, ১৩ জুলাই ২০১৮   সর্বশেষ আপডেট : 8:15 pm

আজ কামাখ্যা রঞ্জন ঘোষ-এর দ্বাদশ মৃত্যু বার্ষিকী

আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার প্রবীণ শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সামাজিক সাংস্কৃতিক সংগঠক কামাখ্যা রঞ্জন ঘোষের দ্বাদশ মৃত্যু বার্ষিকী।

এই উপলক্ষে প্রয়াতের রাধানগরের নিজ বাড়ি ও শ্রীশ্রী রাধামাধব আখড়ায় তাঁর আত্মার শান্তি কামনায় পুজা অর্চণার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রয়াতের শুভাকাংখী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও ছাত্র-ছাত্রীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষে অনুরোধ করা হয়েছে। প্রয়াত কামাখ্যা রঞ্জন ঘোষ সাংবাদিক দুলাল ঘোষের বাবা।

কামাখ্যা রঞ্জন ঘোষ ২০০৬ সালের ১৩ জুলাই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মানে তাকে দাহ করা হয়।
১৯৪০ সালের ৩০ ডিসেম্বর তাঁর জন্ম। তিনি পৌর শহরের দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও একই বিদ্যালয়ে প্রায় ৪৫ বছর শিক্ষকতা করেন। মৃত্যুর কয়েকমাস আগে অবসরে যান।

তিনি শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা ও সামাজিক সাংস্কৃতিক নানা সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। মুজিব নগর সরকারের এই কর্মচারী মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেন। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর আখাউড়া মুক্ত দিবসে শহরের পোষ্ট অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলনকারী বীর সন্তানদের একজন ছিলেন।

Facebook Comments Box

Posted ৩:২৫ পিএম | শুক্রবার, ১৩ জুলাই ২০১৮

The Daily Sarod |