নবীনগর প্রতিনিধি
প্রিন্ট
রবিবার, ২৪ জুন ২০১৮
সর্বশেষ আপডেট : 2:01 am
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের ভোলাচং নামকস্থানের নসিমন ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক স্কুল ছাত্র নিহত এবং অপর ২ জন আহত হয়েছে।আজ দুপুরে এ ঘটনা ঘটে।নিহতের নাম গোলাম মোর্শেদ (১৩)।সে ভোলাচং গ্রামের আওয়াল সিকদারের ছেলে।
নবীনগর থানার ওসি তদন্ত রাজু আহমেদ জানান আজ দুপুরে একটি নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।আহত দুই জনকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। সে ভোলাচং উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। ঘাতক ড্রাইভার পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে নসিমনকে আটক করে।
Posted ৯:২৭ এএম | রবিবার, ২৪ জুন ২০১৮
The Daily Sarod | faroque