শিরোনাম
‘প্রহসনের অংশ’ হতে না চাওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ায় নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাষ্ট্রপতি পদে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত মির্জা ফখরুল ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধকোটি টাকার রিংজাল জব্দ, লাখ টাকা জরিমানা পুলিশ-মাদরাসা শিক্ষার্থী সংঘাত: ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসাছাত্রদের বাধা, লাঠিচার্জে আহত ২০ আস্ত খাসি নয়, কাবিনের বাড়তি টাকার জন্যই ভেঙে যায় বিয়ে! আখাউড়ায় কল্লা শহীদ মাজারের দানবাক্সে মিলল কোটি টাকা রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়ন প্রত্যাহার করেননি কোনো প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
এবারের প্রতিপাদ্য বিষয় ‘চব্বিশের গণঅভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’

রোববার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ২৪ মে ২০২৫   সর্বশেষ আপডেট : 9:55 pm

রোববার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী

১১ জৈষ্ঠ্য রোববার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী। ১৮৯৯সালের ২৫ মে  (১১ জৈষ্ঠ্য ১৩০৬বঙ্গাব্দ) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহন করেন বাংলা সাহিত্যের এই অগ্নিকবি। বিদ্রোহ, প্রেম, মানবতা ও সাম্যের অন্যন্য কণ্ঠস্বর হয়ে তিনি জায়গা করে নিয়েছে বাঙালির মননে, সাহিত্য ও সঙ্গীতের উচ্চতম আসনে।
বিদ্রোহ কবিতার মধ্য দিয়ে উপনিবেশ বিরোধী সাহসিকতার প্রতীক হয়ে উঠা নজরুল লিখেছেন-
‘বল বীর চির উন্নত মম শির!’
কবিতা, গান, প্রবন্ধ, উপন্যাস , নাটক, সঙ্গীতসহ সাহিত্যের প্রায় সব শাখায় তার দখল ছিল অসাধারণ। বিশেষ করে নজরুল সঙ্গীত বাঙালি জাতীয় সঙ্গীতের ধারায় এনে দিয়েছে শক্তিশালী আবেগ ও সাংস্কৃতিক আত্মপরিচয়। ধর্মীয় সহনশীলতা, নারীর মুক্তি ও শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে তার লেখা আজও সমান প্রাসঙ্গিক।
জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি নজরুল সঙ্গীত প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। গতকাল শনিবার দুপুরে নজরুল সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় নজরুল সঙ্গীত প্রতিযোগিতা।
রোববার সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে নজরুল সঙ্গীতানুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম।
এবারের প্রতিপাদ্য বিষয় ‘চব্বিশের গণঅভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’ ।
অনুষ্ঠানে যথাসময়ে সকলকে উপস্থিত থাকার জন্যে জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী অনুরোধ জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ৯:৫৫ পিএম | শনিবার, ২৪ মে ২০২৫

The Daily Sarod |