শিরোনাম
ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক

ব্রাহ্মণবাড়িয়ায় নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 9:03 pm

ব্রাহ্মণবাড়িয়ায় নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

ব্রাহ্মণবাড়িয়ায় নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে র‍্যালি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে র‍্যালিটি শহরের জেলা পরিসংখ্যান কার্যালয় এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাউতুলি নৌকা ঘাটে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ জেলা পরিসংখ্যান কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া ও এর আওতাধীন সকল উপজেলা পরিসংখ্যান অফিসে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও নৌযান সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিরাপদ ও সুশৃঙ্খল নৌপরিবহন ব্যবস্থা গড়ে তোলা এবং দেশের নৌযান খাতের সঠিক চিত্র তুলে ধরতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘নৌযান শুমারি ২০২৬। ২০ থেকে ২৯ আগস্ট ২০২৬ পর্যন্ত নৌযান শুমারি অনুষ্ঠিত হবে। এই সময়ে জেলার আশুগঞ্জ নৌবন্দর, সরাইলের অরুয়াইল ঘাট, নবীনগর, বাঞ্ছারামপুরসহ জেলার সকল নৌবন্দর, নৌঘাট ও লিস্টিংকৃত সকল খানার নৌযানের তথ্য সংগ্রহ করা হবে।

শুমারির আওতায় বাংলাদেশের সমুদ্রগামী, উপকূলীয়, অভ্যন্তরীণ ও অন্যান্য জলসীমায় চলাচলকারী সব ধরনের ইঞ্জিনচালিত নৌযান, ডাম্ব বার্জ এবং নিজস্ব ইঞ্জিন না থাকলেও অন্য যন্ত্রচালিত নৌযান দ্বারা টেনে বা ধাক্কা দিয়ে পরিচালিত নৌযান অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া বিভিন্ন থিম পার্ক, ওয়াটার পার্ক ও রিসোর্টের কৃত্রিম লেক বা জলাশয়ে বিনোদনের জন্য ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌযান ও স্পিডবোটও শুমারির আওতায় থাকবে।
তবে সামরিক বাহিনীর নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত নৌযান বা জাহাজ এবং তাদের মালিকানাধীন অন্যান্য নৌযান এ শুমারির আওতাভুক্ত নয়। একইভাবে সাধারণ ইঞ্জিনবিহীন নৌকাও শুমারির বাইরে থাকবে।

র‍্যালি শেষে জেলা পরিসংখ্যান কার্যালয়ের ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক (ভারপ্রাপ্ত) ইশরাক মুহম্মদ অন্তিক সবাইকে নৌযান শুমারি সফল করার জন্য এবং সংশ্লিষ্ট সকলকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ৯:০৩ পিএম | বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

The Daily Sarod |