শিরোনাম
‘প্রহসনের অংশ’ হতে না চাওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ায় নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাষ্ট্রপতি পদে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত মির্জা ফখরুল ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধকোটি টাকার রিংজাল জব্দ, লাখ টাকা জরিমানা পুলিশ-মাদরাসা শিক্ষার্থী সংঘাত: ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসাছাত্রদের বাধা, লাঠিচার্জে আহত ২০ আস্ত খাসি নয়, কাবিনের বাড়তি টাকার জন্যই ভেঙে যায় বিয়ে! আখাউড়ায় কল্লা শহীদ মাজারের দানবাক্সে মিলল কোটি টাকা রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়ন প্রত্যাহার করেননি কোনো প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধকোটি টাকার রিংজাল জব্দ, লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 3:29 pm

ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধকোটি টাকার রিংজাল জব্দ, লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ রিংজাল জব্দসহ একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে৷ আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জেলা শহরের টানবাজারে জেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দুপুরে টানবাজারর হক প্লাজার দ্বিতীয় তলায় হাজী এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪১টি বস্তায় থাকা প্রায় আড়াই হাজার নিষিদ্ধ রিংজাল জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। পরে অভিযান শেষে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে নিষিদ্ধ জাল মজুত রাখার দায়ে প্রতিষ্ঠানটির মালিক নুরুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল জানান, নিষিদ্ধ রিংজাল ব্যবহারের ফলে মাছের পোনা ও জলজ প্রাণী ক্ষতিগ্রস্ত হচ্ছে। মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৩:২৯ পিএম | বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

The Daily Sarod |