ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলায় বজ্রপাতে শিশুসহ নিহত ৫

নাসিরনগর ও আখাউড়া সংবাদদাতা   প্রিন্ট
রবিবার, ১১ মে ২০২৫   সর্বশেষ আপডেট : 8:23 pm

ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলায় বজ্রপাতে শিশুসহ নিহত ৫

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে বজ্রপাতে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এসময় আরও এক নারী আহত হন।

রোববার (১১ মে) জেলার নাসিরনগর ও আখাউড়ার বিভিন্ন এলাকায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, শামসুল হুদা (৬৫), আব্দুর রাজ্জাক (৪০), জাকিয়া বেগম (৮), মো. সেলিম মিয়া (৬৪) ও মো. জমির খান (২২)।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন জানান, বিকেলে বজ্রপাতে উপজেলায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। এরমধ্যে গরু আনতে গিয়ে উপজেলার গোকর্ণ ভাঙা ব্রিজ এলাকার মৃত আব্দুস সালামের ছেলে শামসুল হুদা, টেকানগর এলাকায় ধান কাটতে গিয়ে আব্দুর রাজ্জাক ও উঠানে খেলা করার সময় ভলাকুটের দুর্গাপুর গ্রামে জাকিয়া বেগম (৮) নামে এক শিশু নিহত হয়েছেন। এসময় একই গ্রামের হামিদা বেগম (৪৫) নামে এক নারী বজ্রপাতে গুরুতর আহত হন।

এদিকে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ছমিউদ্দিন জানান, উপজেলার ধরখার ইউনিয়নের রুটি নুরপুর এলাকায় জমিতে কাজ করার সময় মো. সেলিম মিয়া (৬৪) নামে এক বৃদ্ধ ও একই ইউনিয়নের বনগজ গ্রামের মো. জমির খান (২২) এক যুবক মারা গেছেন। এসময় দুটি গরুও মারা গেছে।

Facebook Comments Box

Posted ৮:২৩ পিএম | রবিবার, ১১ মে ২০২৫

The Daily Sarod |