স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০৬ নভেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট : 10:09 pm
ব্রাহ্মণবাড়িয়ায় সর্দারসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার সন্ধ্যায় পৌর এলাকার কাউতলীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদেরকে সদর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার ভাদুঘরের শফিক মিয়ার ছেলে সায়মন মিয়া (২৪) ও দাতিয়ারার আবুল ফায়েজ মিয়ার ছেলে ওমর ফারুককে (২০) গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ডাকাত সর্দার সায়মনের বিরুদ্ধে সদর থানায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে।
Posted ১০:০৯ পিএম | বুধবার, ০৬ নভেম্বর ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya