জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট : 7:14 pm
সাবেক গৃহায়ণ ও গণপুর্ত মন্ত্রীকে গ্রেপ্তারের ঘটনায় তার নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ায় বৃহস্পতিবার রাতে আনন্দ মিছিল করেছে মাদরাসা ছাত্ররা। শুক্রবার দুপুরে তৌহিদি জনতার উদ্যোগে তার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এদিকে মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তারের নিন্দা ও তাকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সুজন দত্ত শুক্রবার বিকেলে পাঠানো এত প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
দ্দক্রবার তৌহিদি জনতার উদ্যোগে পৌর মুক্তমঞ্চ থেকে মিছিল বের হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাওলানা জুনায়েদ কাসেমী, মো. আলী আজম, খালিদ সাইফুল্লাহ সিরাজী, মো. তারেক ইয়ামিন, রহমত উল্লাহ কাসেমী প্রমুখ। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় জানানো হয়, মোকতাদির চৌধুরী তার শাসনামলে ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতি নষ্ট করেছেন। জামিয়া ইউনুছিয়া মাদরাসায় হামলাসহ নির্বিচারে মাদরাসা ছাত্রদেরকে হত্যা করেছেন। বিক্ষোভকারিরা মোকতাদির চৌধুরীর ফাঁসি দাবি করেন।
এদিকে আওয়ামী লীগ নেতা সুজন দত্ত পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি মোকতাদির চৌধুরীকে মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় গ্রেপ্তার করায় জেলা আওয়ামী লীগ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একইসঙ্গে জেলা আওয়ামী লীগ পরিবার মোকতাদির চৌধুরীর নিশর্ত মুক্তি দাবি করছে। প্রেস বিজ্ঞপ্তিতে অন্তবর্তীকালীন সরকারকে অবৈধ, অসাংবিধানিক ও দখলদার বলে উল্লেখ করা হয়।
Posted ৭:১২ পিএম | শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya